জামিয়া সম্পর্কে
জামিয়ার বর্তমান শায়খুল হাদীস
জামিয়ার বর্তমান শায়খুল হাদীস
৬ষ্ঠ শায়খুল হাদীসের পর জামিয়ার বর্তমান শায়খুল হাদীস হিসেবে নিযুক্ত হোন, জামিয়ার বর্তমান মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন নানুপুরী দা.বা. উল্লেখ্য যে, হযরত পীর সাহেব (হাফিজাহুল্লাহ্) জামিয়ার বর্তমান শায়খুল হাদীস পদে অধিষ্ঠিত থাকলেও হযরতের প্রাতিষ্ঠানিক ও দাওয়াতী নানাবিদ ব্যস্ততা থাকার দরুন তিনি বুখারী শরীফের শুরু ও শেষের দরস প্রদান করে থাকেন। বাকি বুখারী শরীফের পূর্ণাঙ্গের দরস প্রদান করে থাকেন জামিয়ার শায়খুল হাদীস ও উচ্চতর হাদীস গবেষণা বিভাগীয় প্রধান, উপমহাদেশের একজন খ্যাতিমান হাদীস বিশারদ ও ইসলামী স্কলার আল্লামা শাহ্ জমীর উদ্দীন (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা ও আস্থাভাজন খলীফা বহুগ্রন্থ প্রণেতা হযরতুলহাজ্ব আল্লামা মুফতী কুতুবুদ্দীন নানুপুরী সাহেব (দা.বা.)। আল্লাহ তা'আলার দরবারে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। যেন আমরা হযরতের ইলম থেকে আরো বেশি বেশি উপকৃত হতে পারি। আমীন।
