Jamia Islamia Obaidia Nanupur
সকল বিভাগ

শু'বায়ে মুবাহাসা

জামিয়ার ছাত্রদের মুতালাআ, তাকরার ও ইজরার মাধ্যমে কিতাবী ইস্তেদাদ দৃঢ় থেকে সুদৃঢ় করার লক্ষ্যে জামাতে ইয়াযদাহুম থেকে শশুম পর্যন্ত বছরে দু'তিনবার প্রত্যেক জামাতের মৌলিক কিতাবগুলোর মুবাহাসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছাত্ররা জামিয়ার আসাতিযায়ে কেরামের উপস্থিতিতে কিতাবের পঠিত স্থানের শুরু থেকে শেষাব্দি প্রশ্নোত্তর আকারে মুখস্থ শুনিয়ে থাকে। অতএব উক্ত মুবাহাসা অনুষ্ঠানে নির্দিষ্ট জামাতের সকল ছাত্রকে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হয়। ফলে প্রায় প্রতিজন ছাত্রই প্রতিটি কিতাবের উপর যথাযথ পারদর্শী হয়ে গড়ে ওঠে।