জামিয়ার কার্যক্রম
ছাত্রাবাস/দারুল ইকামা
দূরবর্তী এলাকার ছাত্রদের জন্য জামিয়ায় আবাসিক ব্যবস্থা (ছাত্রাবাস/দারুল ইকামা) রয়েছে, যেখানে থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়। আবাসিক ছাত্রদের প্রতিদিন ২ বেলা খাবার জামিয়া থেকে সম্পূর্ণ ফ্রি প্রদান করা হয়।
আবাসিক ছাত্রদের নামায, পড়াশোনা ও দৈনন্দিন রুটিন উস্তাদগণের তত্ত্বাবধানে পরিচালিত হয়, যাতে তারা দ্বীনি পরিবেশে থেকে শৃঙ্খলার সাথে শিক্ষাগ্রহণ করতে পারে।
