এটা জামিয়ার পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা সমৃদ্ধ প্রধান বিভাগ। এ বিভাগে মক্তব বা হিফয শিক্ষা সমাপনকারী ছাত্রদেরকে ইসলামী শিক্ষাক্রমের ক্লাস পদ্ধতিতে মাত্র ১২ বৎসরে কুরআন, হাদীস, ফিক্বাহসহ পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি একজন আলিমের জন্য বিশ্বব্যাপী দ্বীনী খেদমত আঞ্জাম দেওয়াটা সহজ হওয়ার লক্ষ্যে আরবী, উর্দু, ফার্সী, বাংলা ও ইংরেজী ভাষা ও সাহিত্যের শিক্ষা দেওয়া হয় এবং অংক, ভুগোল, বিজ্ঞান ইত্যাদির প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। যাতে করে এ বিভাগের পড়ুয়া ব্যক্তি একজন হক্কানী রব্বানী বুৎপত্তিপূর্ণ বিশ্ববরেণ্য আলিমের সনদ লাভ করে বের হতে পারে।