এ বিভাগ প্রতি বছর “বাংলাদেশ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ বোর্ড”-এর সুদক্ষ শিক্ষক দ্বারা দেশের ফোরকানিয়া মাদ্রাসাগুলোর মুয়াল্লিমদেরকে, ছোট শিশুদের সহজরূপে শিক্ষাদানের নিয়ম পদ্ধতি প্রশিক্ষণের ব্যবস্থা করে। এ ট্রেনিং প্রতি বছর ২৬ শাবান থেকে আরম্ভ হয়ে ২৬ রমযান ফাইনাল পরীক্ষা গ্রহণের পর শেষ হয়। ৩০ দিন ব্যাপী এই ট্রেনিংয়ে অংশ গ্রহণ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মুয়াল্লিম জামিয়ায় ভিড় জমান। তাদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ জামিয়া কর্তৃক ফ্রী ব্যবস্থা করেন। সেই সাথে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। এ বিভাগের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলাতে মুয়াল্লিম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।