নতুনদের ভর্তি প্রক্রিয়া
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে ভর্তির জন্য নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করুন।
১. আবেদন
অনলাইনে বা সরাসরি মাদরাসা থেকে জামিয়ার সংবিধান, ওকালতনামা ও ফরম সংগ্রহ করুন এবং পূরণ করুন।
২. ভর্তি পরীক্ষা
নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন।
৩. ফলাফল
পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
৪. ভর্তি নিশ্চিতকরণ
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করুন।
৫. রুমে সিট গ্রহণ
ভর্তি কনফার্ম হলে রুমের জন্য আবেদন করতে পারবেন।
৬. খাবার জারি করা
ভর্তি কনফার্ম হলে রুমের পাশাপাশি খাবারের জারি করার জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা
নূরানী ও মক্তব বিভাগ
বয়স: ৫-৮ বছর
কিতাব বিভাগ
বয়স: ৮-১৫ বছর, নূরানী বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
হিফজুল কুরআন বিভাগ
বয়স: ৭-১২ বছর, নূরানী বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
উচ্চতর বিভাগসমূহ
কিতাব বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি
- পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র/সার্টিফিকেট (যদি থাকে)
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- পূর্ণাঙ্গ ঠিকানা ও যোগাযোগের নম্বর