এ বিভাগের শিশুদের আরবী, বাংলা, ইংরেজী বর্ণমালার পরিচয় ও বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা প্রদান করা হয়। যথাযথ অনুশীলনের মাধ্যমে দেখে দেখে রিডিং পড়তে পারার জন্য প্রয়োজনীয় পাঠ প্রদান করা হয়। বিশেষত: ছাত্রদের তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াতে সক্ষম করে গড়ে তোলাই এ বিভাগের মৌলিক উদ্দেশ্য। তাওহীদ ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা, নামায, আদ’ইয়ায়ে মাছুরা শিক্ষাদানের পাশাপাশি অযু, নামায ও অন্যান্য ইবাদাতের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ”-এর সিলেবাসে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেওয়া হয়। এ বিভাগে কিতাব বিভাগের প্রথম জামাতে প্রয়োজনীয় কিছু প্রাথমিক উর্দু-ফার্সিও শিক্ষা দেওয়া হয়। যদ্দরুন নূরানী শিক্ষা সমাপনকারী ছাত্ররা কওমী মাদরাসার কিতাব বিভাগে ভর্তি হতে সক্ষম হয়। চাইলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতেও ভর্তি হতে পারে।