দ্বীন ও মিল্লাতের, দেশ ও জাতির সমসাময়িক সকল সমস্যার সমাধান তুলে ধরতে এবং কুরআন-সুন্নাহ তথা শরীয়তে ইসলামের বিধি-বিধান মানবজাতিকে অবগত করার লক্ষ্যে অত্র জামিয়ায় “রচনা ও গবেষণা বিভাগ” নামে একটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। উক্ত বিভাগ থেকে বছরের বিভিন্ন সময়ে একাধিক প্রবন্ধ-রচনা, গ্রন্থ-পুস্তিকা ও সাহিত্য-সাময়িকি প্রকাশ করা হয়। বক্ষমান ডায়রীর গবেষণালব্ধ প্রবন্ধসমূহ অত্র বিভাগেরই অবিচ্ছেদ্য অংশ। জামিয়ার উচ্চতর বিভাগসমূহ এবং বিজ্ঞ আলেমগণের নেগরানীতে উক্ত রচনা ও গবেষণা বিভাগটি পরিচালিত হয়।