বর্তমান যুগটি হচ্ছে প্রযুক্তির যুগ। জাতীয় ও সামাজিক যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলি যথাযথভাবে সম্পাদনের জন্য প্রযুক্তির স্মরণাপন্ন হতে হয়। দ্বীনি ও দাওয়াতি কার্যক্রমও অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। আর প্রযুক্তির অন্যতম মাধ্যম হলো কম্পিউটার। তাই ছাত্রদেরকে যুগোপযোগী দায়ী ও সক্ষম আলেমে দ্বীন হিসাবে গড়ে তুলতে জামিয়াতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। যে বিভাগ থেকে ছাত্রদের শিক্ষান্তর অনুযায়ী কম্পিউটার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।