এ সেন্টার সকল প্রকার শিরক, বিদআত, অপসংস্কৃতি ও ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তির যাবতীয় অপতৎপরতা ও ষড়যন্ত্রের মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে দেশব্যাপী সকল মুসলামান বিশেষ করে ওলামা সমাজকে আত্মশুদ্ধির মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার বিশেষ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা ও থানায় রয়েছে তার শাখা। এবং জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার জামে মসজিদে এই ধারাবাহিকতায় প্রতি বৃহঃস্পতিবার নিয়মিতভাবে বাদে মাগরিব হতে ইসলাহী বয়ান, যিকির ও শবগোজারীর বিশেষ প্রোগ্রাম, আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন পীর সাহেব নানুপুর দা.বা.-এর বিশেষ পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এতে নানুপুরের আশেকীন, জাকেরীন ভাইয়েরা এবং সর্বস্তরের অসংখ্য মুসল্লিদের সমাগম হয়ে থাকে। প্রতি বছর ঢাকা-রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোতে অনুষ্ঠিত হয় এ সেন্টার কর্তৃক ইসলাহী মাহফিল। বিশেষ আয়োজনে অনুষ্ঠিত কয়েক দিনব্যাপী এ মাহফিলগুলোতে হয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল সমাগম।