ইসলামের শুরু থেকেই বিভিন্ন সময়ে ভ্রান্তপথের লোকেরা বিভিন্নভাবে ইসলামের ক্ষতি সাধন এবং মানুষকে ইসলাম বিমুখ করার অপচেষ্টা চালিয়ে আসছে; কিন্তু আল্লাহ তাআলা সর্বযুগেই তাদের স্বরূপ উম্মোচনের জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উত্তরাধিকারী উলামায়ে কেরামকে দাঁড় করিয়েছেন। তাঁরা সেইসব দুষ্টচক্রের চক্রান্তের জাল ছিন্ন করে হক ও সহীহ দ্বীন উম্মতের সামনে তুলে ধরেছেন।
এমনই একদল আলেম ও দাঈ ইলাল্লাহ তৈরী করার উদ্দেশ্যে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে ১৪৪১ হি. মোতাবেক ২০২০ ঈসায়ী সালে ‘উচ্চতর দা’ওয়া ও ইরশাদ বিভাগ’ চালু করা হয়েছে। এ বিভাগে অধ্যয়নকারীরা সালফে সালেহীনের নীতিতে দৃঢ় থেকে বাতিলপন্থিদের সবধরণের প্রোপাগান্ডার জবাব প্রদানে সক্ষম হবে।
উক্ত বিভাগের কিছু কার্যক্রম ও বৈশিষ্ট্যসমূহ:
১ প্রতিদিন যথাসময়ে অত্র বিভাগের গবেষণাগারে উপস্থিত হয়ে নিয়মতান্ত্রিক মুতালাআ করা।
২ সেমিস্টার ভিত্তিক অধ্যয়ন ও অধ্যাপনার মাধ্যমে ছাত্রদের প্রয়োজনীয় সকল বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।
৩ আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাগুলো বদ্ধমূল করার লক্ষ্যে আকীদা বিষয়ের উপর বিশেষ পাঠদান।
৪ বিভিন্ন বাতেল মতবাদ ও মতাদর্শের খন্ডনের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু কিতাবের পাঠদান, মুতালাআ ও তার উপর সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা। (যেমন: কাদিয়ানী, শিয়া, বেরলভী, আহলে হাদীস, মওদূদী ও নবআবিষ্কৃত বাতিল মতবাদসমূহ।)
৫ অন্যান্য সকল বিজাতীয় ধর্মের উপর অসাধারণ গবেষণা করা এবং তুলনামূলক ধর্মতত্তে¡র জ্ঞান লাভ করা। (যেমন: হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিষ্টান ইত্যাকার ধর্মসমূহ।)
৬ যুগোপযোগী বিষয় ও বাতেল মতবাদগুলোর উপর ব্যুৎপত্তি অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মুহাযারা (লেকচার) পেশ করা।
৭ ক্বাওয়াইদুল ইমলা এবং আলামাতুত তারকীমের উপর পাঠদান।
৮ উলূমুল হাদীসের উপর সাধারণ জ্ঞানার্জনের লক্ষ্যে রয়েছে প্রাথমিক কিছু কিতাবের পাঠদান।
৯ দাওয়াতের মূলনীতি, সিরাত এবং আখলাক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কিতাবের মুতালাআ।
১০ দাওয়া ও ইরশাদ বিষয়ক কিতাবাদির বিষয়ভিত্তিক পরিচিতি লাভ ও তার উপর সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা।
১১ প্রত্যেক সেমিস্টারে নির্ভরযোগ্য তাফসীর থেকে ৩ পারা মুতালাআ ও দাওয়াত সংশ্লিষ্ট আয়াতসমূহ তাদাব্বুরের সাথে মুতালাআ করা ও মুখস্থ করা।
১২ বিষয়ভিত্তিক ৫০টি হাদীস রাবীর নাম, সূত্রসহ মুখস্থ করা।
১৩ বৎসর শেষান্তে নির্বাচিত বিষয়ের উপর একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করা।
১৪ সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর গবেষণাধর্মী শিক্ষা সেমিনার করা।
১৫ ছাত্রদের দৈনিক কার্যাবলির রিপোর্ট গ্রহণ করা।