মুসলিম সমাজে কুরআন ও সুন্নাহের বিশুদ্ধ আক্বীদা ও মৌলিক ধর্মীয় জ্ঞান প্রচারের লক্ষ্যে, সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আধ্যাত্মিক রাহবার উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, কুতুবুল আলম আল্লামা শাহ্ জমির উদ্দীন রহ. ৮/৭/২০১০ ঈসায়ী তারিখে ৩৬ দক্ষ ও বিজ্ঞ সদস্য বিশিষ্ট একটি কমিটির সমন্বয়ে ‘জমীরিয়া তা’লিম ও তাযকিয়া পরিষদ বাংলাদেশ’ নামে একটি শিক্ষাবোর্ড গঠন করেন। এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত বোর্ডের অধীনে বাংলাদেশে অন্তত ৮০০ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও এ বোর্ডটি অধিনস্থ সমস্ত প্রতিষ্ঠানের অর্থনৈতিক ও শিক্ষাগত মান উন্নয়নের লক্ষ্যে সদা তৎপর। এ সাফল্যকে আরও বেগবান করতে কেন্দ্রীয় বোর্ডের অধীনে বিভিন্ন জেলাভিত্তিক আঞ্চলিক বোর্ড-কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির মাধ্যমে অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ ও তা’লিম-তারবিয়াতসহ সার্বিক বিষয়ে তদারকি করা হয়।