الجامعة الإسلامية العبيدية نانوفور

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur

ফতোয়া বিভাগ

দ্বীনি মাদরাসাসমূহ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হল, সাধারণ মানুষকে দ্বীনমুখী করা। তাদেরকে ধর্মীয় বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করে দ্বীনের উপর চলতে সহযোগীতা করা। তাইতো পূর্ববর্তীকাল থেকেই আমাদের আকাবেরগণ মানুষের যাবতীয় জিজ্ঞাসার শরয়ী সমাধান প্রদান করে আসছে। একে শয়ীয়তের পরিভাষায় ফতওয়া বলা হয়। আমাদের জামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সাথে ফতওয়া প্রদানের দায়িত্ব পালন করে আসছে। এর জন্যে প্রতিষ্ঠালগ্ন থেকে জামিয়াতে ‘ফতওয়া বিভাগ’ নামে একটি শাখা চালু রয়েছে। এ বিভাগ থেকে সাধারণ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন অবস্থা ও পরিস্থিতিকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার করে তাদের যাবতীয় সমস্যা ও জিজ্ঞাসাসমূহের শরয়ী সমাধান সরাসরি ও লিখিতভাবে প্রদান করা হয়।

Scroll to Top