الجامعة الإسلامية العبيدية نانوفور

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur

উচ্চতর তাজবীদ ও কিরাত বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম

আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

{ورتل القرآن ترتیلا}

অর্থ: আর তুমি কুরআন তিলাওয়াত কর তারতীল তথা স্পষ্ট ও সুন্দরভাবে। (সুরা মুজ্জাম্মিল, আয়াত:৪)

হযরত আলী রাযি. এর ব্যাখ্যায় বলেন,

الترتیل ھوتجوید الحروف ومعرفۃ الوقوف

অর্থ: তারতীল বলা হয়, প্রত্যেক হরফকে তার মাখরাজ থেকে সকল সিফাতসহ আদায় করা এবং ওয়াকফসমূহের পরিচয় লাভ করা। তাই তাজবীদ সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সম্যক জ্ঞান প্রত্যেকের জন্যই জরুরি। তা না হলে কুরআন মাজীদ পড়ার সময় অনেক ভুল হবে এবং অনেক সময় আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া ভুল উচ্চারণের ফলে সাওয়াব অর্জনের পরিবর্তে গুনাহের ভাগী হতে হবে। যা মোটেও কাম্য নয়। অতএব প্রত্যেক মুসলমানের জন্য তাজবীদ চর্চা করা অতীব জরুরি। তাজবীদের চর্চাকে উন্নীত করার লক্ষ্যে ১৯৯৮ ইং সনে অত্র জামিয়ায় উচ্চতর তাজবীদ ও ক্বিরাত বিভাগ খোলা হয়। যার গতিশীল ক্রমধারা আজও বিদ্যমান।

উক্ত বিভাগের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

১. স্বল্প সময়ে তাজবীদের সকল ক্বাওয়ায়েদ আয়ত্ত করানো।

২. তাজবীদের ক্বাওয়ায়েদ মোতাবেক হরফের সঠিক উচ্চারণে পারদর্শী করে তুলতে অভিনব পদ্ধতি অবলম্বন করা।

৩. রেওয়ায়েতে হাফস্ ইমাম আছেম ইবনে আবিন নুজুদ (আশশাত্ববিয়্যাহ্ মা’আল জাযারিয়্যাহ্)-এর সমস্ত মাসআলাহ্ পাঠদানের ব্যবস্থা।

৪. প্রত্যেক শিক্ষার্থীকে তাজবীদ-এর কাওয়ায়েদ মোতাবেক তিলাওয়াত শিখার সুব্যবস্থা।

৫. সুন্দর লাহজায় ও দীর্ঘ শ্বাসে তিলাওয়াত শিখার বিশেষ প্রশিক্ষণ।

৬. মেধা ও কন্ঠ যাচাইয়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর‌্যায়ে যে কোন কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনে বিশেষ মেহনত।

৭. ইলমে ক্বিরাতের প্রসার ও মশকের প্রতি আগ্রহী করার লক্ষ্যে সমসাময়িক সেমিনারের আয়োজন।

৮. তিলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে এবং তিলাওয়াত আন্তর্জাতিক মানোন্নয়নে শরিয়াহ্ মোতাবেক যুগোপযোগী আধুনিক প্রযুক্তি তথা সাউন্ড সিস্টেমের মাধ্যমে মাঙ্কের ব্যবস্থা।

৯. প্রত্যেক ছাত্রকে তারতীল, তাদবীর, ও হাদর-সকল স্তরের তিলাওয়াতে পারদর্শী করে গড়ে তোলা।

১০. তিলাওয়াত ও কিরাত সংশ্লিষ্ট সবধরণের মাসআলা-মাসায়েল শিক্ষা প্রদান করা।

Scroll to Top