الجامعة الإسلامية العبيدية نانوفور

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur

উচ্চতর ফিকাহ ও ইসলামী আইন গবেষণা বিভাগ-এর সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম

বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য দ্বীনী ইদারাগুলোর মাঝে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর অন্যতম খালেছ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এই জামিয়ায় অনেক গুরুত্বপূর্ণ শাখা-প্রশাখা ও অনুষদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও গর্বিত অনুষদ হচ্ছে উচ্চতর ফিকাহ ও ইসলামী আইন গবেষণা বিভাগ, যা যুগ যুগ ধরে ফিক্বহ ও ফাতওয়ার লাইনে অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে আসছে। জামিয়া কর্তৃপক্ষ এই বিভাগকে যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। যথাযথভাবে আন্তর্জাতিক মানসম্মত ইসলামী গবেষণা ও যুগজিজ্ঞাসার সমাধানে সুসংগত ফাতওয়া প্রস্তুতের সবধরণের উপকরণ যোগান দেয়ার ক্ষেত্রে জামিয়া কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে থাকে।

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া  নানুপুর-এর দারুল ইফতা তথা ফাতওয়া বিভাগের কিছু বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো:

১.অত্র বিভাগটি অত্যন্ত দ্বীনদার মুত্তাকী ও কুরআন-হাদীস, ফিকাহ-ফাতাওয়ার সুগভীর জ্ঞানের অধিকারী, বিচক্ষণ ও অভিজ্ঞ মুফতীয়ানে কিরামের সার্বক্ষণিক তত্ত¡াবধান ও দিকনির্দেশনায় পরিচালিত।

২. এ বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর জন্য নূন্যতম যোগ্যতা তাকমীল তথা দাওরায়ে হাদীস উত্তীর্ণ হওয়া।

৩. এই বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র ভর্তি আবেদনপত্র জমা করার পর কুরআন-হাদীস, ফিক্বাহ, উসূলে ফিক্বাহ এবং সুনির্ধারিত গ্রন্থাবলির গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।

৮. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মধ্য থেকে নির্ধারিত কোটায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের ভর্তির অনুমতি প্রদান করা হয়।

৫. দু’বছর মেয়াদে ভর্তি হয়ে বছরের শুরু থেকে শেষ পর‌্যন্ত অত্র বিভাগে উপস্থিতি বাধ্যতামূলক। (তৃতীয় বর্ষ ঐচ্ছিক)

৬. প্রতিদিন যথাসময়ে অত্র বিভাগের গবেষণাগারে উপস্থিত হয়ে নিয়মতান্ত্রিক মুতালা’আ ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা ও ২৪ ঘণ্টা অত্র বিভাগের রুটিন অনুযায়ী নিজেকে পরিচালনা করা বাধ্যতামূলক।

৭. অত্যন্ত মনোরম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সার্বক্ষণিক গবেষণা করার সুব্যবস্থা।

৮. অত্র বিভাগে কুরআন-হাদীস, তাফসীর এবং ফিকাহ-ফাতাওয়ার দেশি-বিদেশি কিতাবাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যাবতীয় বিষয়ের পর‌্যাপ্ত পরিমাণ কিতাবাদির সমাহার রয়েছে, যা প্রতিটি মাসআলার তাহক্বীক, তামরীন ও ফাতওয়া প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়।

৯. প্রতিটি ছাত্রকে একজন গঠনমূলক যথাযোগ্য মুফতী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যথেষ্ট যুগোপযোগী বিষয়ভিত্তিক মাসআলা-মাসায়েলের ফতওয়া অনুশীলন করানো হয়।

১০. সেমিস্টার ভিত্তিক অধ্যয়ন-অধ্যাপনার মাধ্যমে ছাত্রদের প্রয়োজনীয় সকল বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয়।

১১. ছাত্রদেরকে সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিষয়ভিত্তিক সেমিনার অত্র বিভাগের অন্যতম নিয়মতান্ত্রিক কর্মসূচি।

১২. যুগোপযোগী বিষয় ও বাতেল মতবাদগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ মুহাযারা পেশ করা হয়।

১৩. সুন্দর ও পরিচ্ছন্ন হস্তলিপি তৈরীর লক্ষ্যে প্রথম বর্ষে গুরুত্বসহকারে হাতের লেখার অনুশীলন করানো হয়।

১৪. অত্র বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রত্যেক ছাত্রের জন্য জামিয়ার পক্ষ থেকে একটি করে ডেস্কটপ কম্পিউটারের সুব্যবস্থা রয়েছে যা ব্যবহার করে ছাত্ররা তাহকীক ও তাখরীজে হাদীসের ক্ষেত্রে ‘মাকতাবায়ে শামেলা’, কামেলা ও ‘মাকতাবায়ে জিবরীল’ থেকে উপকৃত হতে পারে। প্রয়োজনীয় গ্রন্থ ও পুস্তিকাসমূহের পি ডি এফ কপি সংরক্ষণ ও অধ্যয়নের ব্যাপারে এটি অনেক বেশি উপকারী।

১৫. তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য স্বতন্ত্রভাবে ১ বৎসর মেয়াদী কম্পিউটার কোর্স, ইংরেজী গ্রামার ও স্পোর্কিং কোর্স-সহ আধুনিক বিশ্বে দ্বীনের দা’ওয়াত পৌঁছাতে সহায়ক সমস্ত পদক্ষেপ অবলম্বন করে ইসলামের বলিষ্ঠ সৈনিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে যথাসাধ্য প্রচেষ্টা করা হয়।

১৬. সমাপনী বর্ষের সনদপ্রাপ্তির জন্য প্রত্যেক ছাত্রকে কমপক্ষে ২০০ পৃষ্ঠাব্যাপী স্বহস্তে ফিকাহ বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়ভিত্তিক প্রবন্ধ লিখা বাধ্যতামূলক। ১৭. এই বিভাগের অন্যতম বৈশিষ্ট্য হল, ছাত্রদের চরিত্র গঠনের লক্ষ্যে তা’লীমের পাশাপাশি পূর্ণ তারবিয়্যাত প্রদান করা হয়। অত্র বিভাগের দৈনন্দিন কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হল, বাধ্যতামূলক প্রতিদিন শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা। প্রত্যেক নামাযের আযানের সাথে সাথে পাগড়ি বেঁধে মসজিদের প্রথম কাতারে উপস্থিত হয়ে নামায আদায় করা। প্রত্যেক নামাযের পূর্বে সংক্ষিপ্ত সময়ে সুন্নাতের মশক করানো হয়।

Scroll to Top