الجامعة الإسلامية العبيدية نانوفور

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur

উচ্চতর হাদীস গবেষণা বিভাগ-এর সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম

এটি একটি শতসিদ্ধ বিষয় যে, উলূমে শরীয়ার সকল বিষয়েই হাদীস ও উলূমে হাদীসের বহু প্রভাব রয়েছে। ইসলামী আক্বীদা থেকে শুরু করে ইলমে তাফসীর, ইলমে ফিকাহ ইত্যাদি সবকিছুতেই হাদীস ও উলূমে হাদীসের প্রয়োজনীয়তা সর্বজন স্বীকৃত। তাই যুগে যুগে সচেতন ওলামায়ে কেরাম হাদীস ও উলূমে হাদীসকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় কুতবুল আলম আল্লামা শাহ্ জমিরুদ্দীন নানুপুরী রহ. (মৃ.২০১১ঈ.) অত্র জামিয়ায় ১৪৩২ হি. মোতাবেক ২০০৯ ঈ. সনে “উচ্চতর হাদীস গবেষণা বিভাগ চালু করেন। যার ক্রমধারা আজও বিদ্যমান। (আলহামদুলিল্লাহ)

উক্ত বিভাগের উদ্দেশ্যাবলি:

১. উলূমে হাদীসের উপর দক্ষতা অর্জন ও মুহাদ্দিসগণের নীতিমালা অনুযায়ী হাদীসের মান নির্ণয়ে দক্ষতা অর্জন।

২. সালাফে সালিহীনের নীতিতে দৃঢ়তা অর্জন। প্রমাণিত চার মাযহাব, বিশেষত: হানাফী মাযহাবের উপর পরিপক্কতা অর্জন।

৩. সবধরনের বাতিলপন্থি-র প্রোপাগান্ডার জবাব প্রদানে সক্ষমতা অর্জন।

৪. হাদীসের সঠিক অর্থ উপলব্ধি করার পাশাপাশি হাদীস থেকে শরয়ী বিধানাবলি ও প্রাসঙ্গিক বিষয়াদি উদঘাটন করার যোগ্যতা অর্জন।

৫. আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আক্বীদাগুলো বদ্ধমূল করা।

উক্ত বিভাগের কার্যক্রম ও বৈশিষ্ট্যাবলি:

উক্ত বিভাগের শিক্ষাবর্ষ মোট তিন বৎসর। তন্মধ্যে ২ বৎসর আবশ্যিক ও তৃতীয় বর্ষ ঐচ্ছিক।

উক্ত বিভাগের বিশেষ কার্যাবলি:

১. হাদীস সম্পর্কিত সকল শাস্ত্রের বিশেষত:

علم أصول الحديث، علم أصول الجرح والتعديل، علم أصول التخريج، علم الرجال ودراسة الأسانيد، وعلم الوضع في الحديث، علم العلل

ইত্যাকার গুরুত্বপূর্ণ শাস্ত্রের উপর বিষয়ভিত্তিক (مادة)শিটের মাধ্যমে পাঠদান।

২. প্রত্যেক শাস্ত্রের অতিবগুরুত্বপূর্ণ মূলনীতিগুলো ব্যাপক (تمرین)অনুশীলনের মাধ্যমে আত্মস্থ করানো।

৩. علم غريب الحديث (তথা: হাদীসে নববীতে ব্যবহৃত বিরল শব্দ ও অপরিচিত বাক্যগুলোর সঠিক মর্ম ও অর্থ উদঘাটন করণ) এ শাস্ত্রের উপর বুৎপত্তি অর্জনের লক্ষ্যে রয়েছে বিশেষ পাঠদান।

৪.شبهات أعداء الإسلام حول السنة ودفعها  ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে হাদীস সংক্রান্ত প্রচারিত সকল সংশয় ও আপত্তি চিহ্নিত করে তার দাঁতভাঙ্গা জবাব প্রদান।

৫. مناهج المحدثين في تاليفاتهم তথা: হাদীস বিশারদগণের লিখিত কিতাবের প্রকার এবং লেখার ধরণ ও মানহাজ বুঝতে রয়েছে বিশেষ পাঠদান।

৬. ফাতওয়া ও ফিকাহ শাস্ত্রের মূলনীতির উপর বিশেষ জ্ঞানার্জনের লক্ষ্যে পাঠদান।

৭. علم مشكل الحديث و علم مختلف الحديث এই দুই শাস্ত্রের উপর সম্যক ধারণার লক্ষ্যে রয়েছে شرح مشکل الآثار এর বিশেষ দরস।

৮. প্রতিদিন প্রত্যেক ছাত্র থেকে ক্লাসের সবক মুখস্থ শ্রবণ।

৯. হাদীসের (متن) মৌলিক ভাষ্যের মর্মোদ্ধার এবং সঠিক উদ্দেশ্য উপলব্ধির লক্ষ্যে রয়েছে شرح معاني الآثار বিশ্লেষণমূলক পাঠদান।

১০. দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য আবশ্যক تحليل أحوال الرجال গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার মান নির্ণয়ের লক্ষ্যে বিশ্লেষণধর্মী প্রবন্ধ রচনা করা।

১১. علم الوضع في الحديث বা হাদীসের নামে জালিয়াতি) নামক শাস্ত্রের প্রণীত সকল মূলনীতি পূর্ণ আত্মস্থ করতে এবং এ জটিল বিষয়ে শতভাগ দক্ষকরে তুলতে রয়েছে এর উপর নিয়মমাফিক পাঠদান ও অনুশীলনের ব্যবস্থা।

১২. প্রথম বর্ষের ছাত্রদের জন্য আবশ্যক ই’দাদে বাহাছ ও ক্বাওয়ায়েদে ইমলা (প্রবন্ধ রচনা ও লিখন পদ্ধতি)র নিয়ম অনুশীলনের লক্ষ্যে এবং গবেষণায় পরিপক্কতা অর্জনের জন্য “হাদীসে মুরসাল” ও تدوين الحديث বা “হাদীস সংকলনের ইতিহাস” এর উপর সুদীর্ঘ প্রবন্ধ রচনা।

১৩. উলুমে হাদীস, শরহে হাদীস ও রিজাল শাস্ত্রের উলুমে হাদীসের অতীবগুরুত্বপূর্ণ কিছু কিতাবের মোতালাআ ও তার উপর সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ।

১৪. তাআরুফে কুতুব তথা গুরুত্বপূর্ণ কিছু কিতাবাদির পরিচিতির উপর পাঠদান ও তার উপর সাপ্তাহিক পরীক্ষা।

১৫. دراسة الأسانيد والمتون এর নিরীখে বাতিল পন্থিদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামা’তের মতবিরোধপূর্ণ নির্দিষ্ট কিছু মাসআলার উপর হাদীসের আলোকে বিশ্লেষণ ও সমাধানকল্পে সুদীর্ঘ গবেষণামূলক প্রবন্ধ রচনা।

১৬. প্রথম বর্ষে ফাযায়েল বিষয়ক এক হাজার হাদীস রাবীর নাম, মাসদার ও হাদীসের মানসহ মুখস্থকরণ।

১৭. দ্বিতীয় বর্ষে আহকাম সংক্রান্ত এক হাজার হাদীস রাবীর নাম, মাসদার ও হাদীসের মানসহ মুখস্থকরণ।

১৮. তৃতীয় বর্ষে জাল ও লোকমুখে প্রচলিত একহাজার হাদীস রাবীর নাম, মাসদার ও হাদীসের মানসহ মুখস্থ করণ।

১৯. দ্বিতীয় বর্ষে রয়েছে الفتاوى الحديثية (হাদীসভিত্তিক ফাতওয়া) তথা হাদীস ও হাদীস সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান ফতওয়া আকারে প্রদান করা।

২০. বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্য শেখার ব্যবস্থা।

২১. কম্পিউটার শিক্ষা তথা ওয়ার্ড, গ্রাফিক্স এবং ফটোশপ ইত্যাকার অতীব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেখার ব্যবস্থা।

২২. ‘ফিক্বাহ’ এর সাথে সম্পর্ক কায়েমের লক্ষ্যে এবং ফাতওয়া প্রদানে দক্ষ করে তুলতে তৃতীয় বর্ষে রয়েছে অতীব গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসআলার উপর ব্যাপক অনুশীলন।

২৩. ছাত্রদের দৈনিক কার‌্যাবলির রিপোর্ট গ্রহণ।

দ্বিতীয় বর্ষের কার্যাবলি:

১. ইলমে ই’লালের উপর বিশেষ জ্ঞান অর্জনের লক্ষ্যে (مادۃ) শিট অনুসারে পাঠদান।

২. ইলাল শাস্ত্রের জরুরি কায়দা-কানুন ও মূলনীতিগুলো সহজে আয়ত্ত করতে রয়েছে ব্যাপক তামরীনের ব্যবস্থা।

৩. হাদীসের (متن) মৌলিক ভাষ্যের মর্মোদ্ধার এবং সঠিক উদ্দেশ্য উপলব্ধির লক্ষ্যে রয়েছে شرح معاني الآثار এর বিশ্লেষণমূলক পাঠদান।

৪. تحليل أحوال الرجال তথা হাদীস বর্ণনাকারীদের (রাবী) মধ্যে মতবিরোধপূর্ণ নির্দিষ্ট কিছু রাবীর গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার মান নির্ণয়ের লক্ষ্যে বিশ্লেষণধর্মী প্রবন্ধ রচনা করা।

৫. علم الوضع في الحديث (বা হাদীসের নামে জালিয়াতী) নামক শাস্ত্রের প্রণীত সকল মূলনীতি পূর্ণ আত্মস্থ করতে এবং জটিল এ বিষয়ে শতভাগ দক্ষ করে তুলতে রয়েছে এর উপর নিয়মমাফিক পাঠদান ও অনুশীলনের ব্যবস্থা।

৬. علم غريب الحديث (তথা: হাদীসে নববীতে ব্যবহৃত বিরল শব্দ ও অপরিচিত বাক্যগুলোর সঠিক মর্ম ও অর্থ উদঘাটন করণ) এ শাস্ত্রের উপর বুৎপত্তি অর্জনের লক্ষ্যে রয়েছে বিশেষ পাঠদান।

৭. شبهات أعداء الإسلام حول السنة ودفعها  ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে হাদীস সংক্রান্ত প্রচারিত সকল সংশয় ও আপত্তি চিহ্নিত করে তার দাঁতভাঙ্গা জবাব প্রদান।

৮. مناهج المحدثين في تاليفاتهم তথা: হাদীস বিশারদগণের লিখিত কিতাবের প্রকার এবং লেখার ধরণ ও মানহাজ বুঝতে রয়েছে বিশেষ পাঠদান।

৯. বাতিল পন্থীদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামা’তের মতবিরোধপূর্ণ নির্দিষ্ট কিছু মাসআলার উপর হাদীসের আলোকে বিশ্লেষণ ও সমাধানকল্পে সুদীর্ঘ গবেষণামূলক প্রবন্ধ রচনা।

১০. আহকাম সংক্রান্ত এক হাজার হাদীস রাবীর নাম, মাসদার ও হাদীসের মানসহ মুখস্থকরণ।

১১. রিজাল শাস্ত্রের কিতাবাদির উপর বিশ্লেষণধর্মী লিখিত নির্দিষ্ট কিছু কিতাবের (مطالعۃ) অধ্যয়ন ও তার উপর সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ।

(ঐচ্ছিক বর্ষ) তৃতীয় বর্ষের কার্যাবলি:

১. ফাতওয়া ও ফিকাহ শাস্ত্রের মূলনীতির উপর বিশেষ জ্ঞানার্জনের লক্ষ্যে পাঠদান।

২. علم مشكل الحديث و علم مختلف الحديث এই দুই শাস্ত্রের উপর সম্যক ধারণার লক্ষ্যে রয়েছে شرح مشکل الآثار এর বিশেষ দরস।

৩. বাংলা ভাষা ও সাহিত্য শেখার ব্যবস্থা।

৪. ইংরেজি ভাষা ও সাহিত্য শেখার ব্যবস্থা।

৫. কম্পিউটার শিক্ষা তথা ওয়ার্ড, গ্রাফিক্স এবং ফটোশপ ইত্যাকার অতীব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেখার ব্যবস্থা।

৬. জাল ও লোকমুখে প্রচলিত একহাজার হাদীস রাবীর নাম, মাসদার ও হাদীসের মানসহ মুখস্থকরণ।

৭. হাদীস ও শরহে হাদীস, ফিক্বাহ্ ও উসূলে ফিক্বাহ্ এর উপর লিখিত মৌলিক কিতাবসমূহের অধ্যয়ন ও তার উপর মাসিক পরীক্ষা গ্রহণ।

৮. ‘ফিক্বাহ’ এর সাথে (انسيت) সম্পর্ক কায়েমের লক্ষ্যে এবং ফাতওয়া প্রদানে দক্ষ করে তুলতে রয়েছে অতীব গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসআলার উপর ব্যাপক تمرین (অনুশীলন)।

এ ছাড়াও রয়েছে

১. সার্বক্ষণিক তত্ত¡াবধায়ক (মুশরিফ) এর তত্ত¡াবধান।

২. সেমিস্টারভিত্তিক পাঠদান ও পরীক্ষা গ্রহণ।

৩. সমসাময়িক জটিল বিষয়াদির উপর বিশ্লেষণধর্মী শিক্ষা সেমিনার।

৪. শিক্ষা সেমিনারে প্রদত্ত বক্তব্যগুলি স্মারক আকারে প্রকাশ।

৫. দ্বিতীয় বর্ষের সুদীর্ঘ আরবী গবেষণা প্রবন্ধ জনসাধারণের উপকারের লক্ষ্যে সংক্ষিপ্তাকারে বাংলা ভাষায় অনুবাদ করে গ্রন্থাকারে প্রকাশ।

৬. ছাত্রদের দৈনিক কার‌্যাবলির রিপোর্ট গ্রহণ।

৭. তাহক্বীক্ব ও গবেষণামূলক কাজের সুবিদার্থে প্রথমবর্ষ সম্পন্নকারী ছাত্রদের জন্য রয়েছে বছর শেষান্তে মাসব্যাপি কম্পিউটার শেখার সুব্যবস্থা।

৮. গবেষণার কাজ সহজ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে রয়েছে দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য বিভাগ কর্তৃক কম্পিউটারের ব্যবস্থা।

৯. الفتاوى الحديثية (হাদীসভিত্তিক ফাতওয়া) তথা হাদীস ও হাদীস সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান ফতওয়া আকারে প্রদান করা।

১০. দেশ ও জাতির সমস্যার সমধানকল্পে এবং কুরআন-সুন্নাহর পবিত্র আলো তামাম উম্মতে মুসলিমার দোরগোড়াই পৌঁছাতে খোলা হয়েছে বিভাগের নিজস্ব ওয়েবসাইট।

Scroll to Top