জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের তত্ত্বাবধানে পরিচালিত অন্যতম একটি বিভাগ হচ্ছে কাব্য রচনা বিভাগ। এই বিভাগের মাধ্যমে ছাত্রদের কাব্যরচনা ও কবিতা আবৃত্তির প্রতি উৎসাহিত করা হয়। ছাত্রদের মেধা বিকাশের ক্ষেত্রে কাব্য রচনা ও কবিতা আবৃত্তির ভূমিকা অনস্বীকার্য। বিশুদ্ধ ও বলিষ্ঠ ভাষা অর্জন এবং সাহিত্যিকতায় শাণিত প্রতিভা লাভকরা কাব্য রচনার উল্লেখযোগ্য সুফল। তাই কাব্য রচনার প্রতি মনযোগ প্রদান নিতান্তই কাম্য।
কাব্য রচনা বিভাগের কার্যক্রম:
১. আরবী, উর্দু ও বাংলা ভাষায় কাব্য রচনার নিয়মনীতির উপর নিয়মিত পাঠদান।
২. বিষয়ভিত্তিক কাব্য রচনা করা।
৩. কাব্য রচনার নিয়মগুলোর উপর যথাযথ প্রশিক্ষণ ও অনুশীলন
৪. কাব্যানুষ্ঠানের আয়োজন করা।
৫. স্বচ্ছ ও বিশুদ্ধ পাঠ ও উচ্চারণের প্রয়াস।
৬. ছাত্রদের রচিত কবিতাগুলো বইরূপে প্রকাশ করা।