এ বিভাগের আওতায় ছাত্রদেরকে কুরআন-সুন্নাহর নিয়ম মোতাবেক যিন্দেগী গঠন ও জন সমাজে দ্বীনি দাওয়াত প্রদানের বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। এই উপলক্ষ্যে তাবলীগী কার্যক্রম আঞ্জাম দেয়া হয়। প্রতি ছুটিতে বিশেষ করে রমযানের দীর্ঘ ছুটিতে অসংখ্য ছাত্র তাবলীগী প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে চিল্লা, সাল ও বিভিন্ন মেয়াদে সময় লাগানোর জন্য বের হয়। প্রত্যেক আছর নামাযের পর কিতাবী তা’লীম, মাশওয়ারা, সাপ্তাহিক গাম্ভ ও শুক্রবার ২৪ ঘন্টা সময় লাগানোসহ যাবতীয় তাবলীগী কর্মসূচী পালন করা হয়।