الجامعة الإسلامية العبيدية نانوفور

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

Jamia Islamia Obaidia Nanupur

বাংলা-ইংরেজি সাহিত্য বিভাগ-এর সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যা কোন নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়; বরং তা এমন একটি ভাষা, যা সমগ্র বিশ্বের জনগণের ভাষায় পরিণত হয়েছে। তাছাড়া ইসলামের চিরশত্রুরা ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিচ্ছে তাদের কৃষ্টি-কালচার। আজ বিশ্বময় সমগ্র জাতিকে প্রভাবিত ও বিভ্রান্ত করতে ইহুদি খ্রিষ্টানরা ফেইসবুক, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রিক মিডিয়ার মাধ্যমে ইংরেজি ভাষায় ইসলামের বিরুদ্ধে চালাচ্ছে হাজারো ষড়যন্ত্র। তাদের সকল ষড়যন্ত্র সরাসরি বুঝে তার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য ইংরেজি ভাষা অর্জন করার বিকল্প নেই। আর মাতৃভাষা ‘বাংলা’র মাধ্যমে কোরআন-হাদীসের বাণীকে প্রাণবন্ত আত্মপ্রকাশ করা যতটা সহজ তা অন্য ভাষায় সম্ভব নয়। অতএব মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় পূর্ণদক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী কুরআন-হাদীসের সঠিক বাণী পৌঁছাতে সক্ষম এমন একঝাঁক দ্বীনের দায়ী প্রস্তুত করা ও ভাষা প্রেমিক তালিবে ইলমের পিপাসা নিবারণের লক্ষ্যে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে চালু করা হয় ২০১২ঈ. সনে “উচ্চতর বাংলা-ইংরেজী সাহিত্য বিভাগ”। সেই থেকে ক্রমবর্ধমান এই বিভাগ থেকে প্রতি বছর বের হয় কলম সৈনিক, প্রবন্ধক, অনুবাদক, গ্রন্থকার, বস্তুনিষ্ঠ সমালোচক, লেকচারার এবং সৃষ্টিশীল লেখনী প্রস্তুত করতে সক্ষম আলেমে দ্বীনের ঈমানদীপ্ত এক ঝাঁক কাফেলা।

উক্ত বিভাগের কার্যক্রম ও বৈশিষ্ট্যসমূহ:

১. বাংলা ইংরেজির উপর উচ্চতর ডিগ্রীধারী ও সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা উক্ত বিভাগটি পরিচালনা করা হয়।

২. বছর মেয়াদি প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরের বাংলা ইংরেজি পুস্তকের পাঠদান।

৩. উক্ত বিভাগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তালিবে ইলমদের প্রতিষ্ঠানে আবাসিক অবস্থান করে রাত্র—দিন ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা অধ্যয়ন করতে হয়। এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয়। যাতে একজন প্রাথমিক স্তরের তালিবে ইলম বছর শেষে মাধ্যমিক স্তরের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়।

৪. প্রতি সপ্তাহে বাংলা ইংরেজি সেমিনার ও বিষয়ভিত্তিক প্রতিবেদন লেখার অভ্যাস গড়ে তোলা।

৫. বিশেষ করে বাংলা সাহিত্য চর্চার জন্য শুদ্ধ বক্তৃতা চর্চা, সাহিত্য ও লেখালেখি, সাংবাদিকতা ও গণমাধ্যম, আবৃত্তি, উপস্থাপনা, উচ্চারণ ও ব্যাকরণের উপর নিয়মিত পাঠদান।

৬. ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন ইংরেজি প্রত্রিকা পাঠ ও অনুবাদ করে শুনানো।

৭. উক্ত বিভাগে কম্পিউটারের উপর দক্ষতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

৮. বছর শেষে প্রত্যেক তালিবে ইলমের কুরআন হাদীসের আলোকে ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক গবেষণামূলক প্রবন্ধ রচনা করা বাধ্যতামূলক।

Scroll to Top